ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া

আমাদের টেলিগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করুন
WhatsApp Channel Join Now
Telegram Channel Join Now

বাংলাদেশের যতগুলো সৌন্দর্যতম স্থান রয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কক্সবাজার । এটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র । এখানে দেশি ও বিদেশী পর্যটক প্রতিদিন ভীড় করে থাকেন । আমরা অনেকে ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া সম্পর্কে জানতে চাই ।

আমরা ঢাকা থেকে কক্সবাজার যাতায়াত করার জন্য বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করে থাকি । সেটা হতে পারে বিমান, ট্রেন, বাস অথবা প্রাইভেট কার  । এখানে মূলত ব্যক্তির চাহিদার উপর বিবেচনা করে যানবাহনের ধরন আলাদা আলাদা হয়ে থাকে । আপনার হাতের বাজেট ভালো হলে আপনি উচ্চ কোয়ালিটি যানবাহন ব্যবহার করতে পারেন ।

কিন্তু আমাদের বেশিরভাগ মানুষ চাই অল্প টাকা খরচ করে ঢাকা থেকে কক্সবাজার ঘুরে আসার জন্য । সাধারণত ঢাকা টু কক্সবাজার অল্প খরচে ঘুরে আসার জন্য বাস ব্যবহার করা হয় । বর্তমানে স্লিপার বাস ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার প্রচুর পরিমাণে যাতায়াত করা হচ্ছে ।

আপনার হাতের বাজেট যদি কম হয় এবং যদি চান বর্তমান সময়ের অন্যতম সৌন্দর্যতম স্থান কক্সবাজার ঘুরে আসবেন তাহলে অবশ্যই স্লিপার বাস ব্যবহার করুন । এই বাসগুলো অত্যন্ত উন্নত মানের প্রযুক্তি দিয়ে তৈরি করা । এখানে রয়েছে উচ্চ কোয়ালিটির সিট এবং সীতা তাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা ।

আরও পড়ুন ➝ সাকুরা পরিবহন বাসের সকল কাউন্টার নাম্বার

আপনি যদি একজন ভ্রমণ পিপাসু ব্যক্তি হয়ে থাকেন তাহলে অবশ্যই স্লিপার বাস ব্যবহার করে ঢাকা টু কক্সবাজার ঘুরে আসতে পারেন । এখন আমরা কিভাবে স্লিপার বাস ব্যবহার করে ঢাকা টু কক্সবাজার ঘুরে আসা যায় এই বিষয় সম্পর্কে এ টু জেড বিস্তারিত আলোচনা করব । তো চলুন শুরু করা যাক ।

ঢাকা টু কক্সবাজার স্লিপার বাসের তালিকা

বর্তমানে ঢাকা টু কক্সবাজার যাতায়াত করার জন্য বিভিন্ন কোম্পানির স্লিপার বাস ব্যবহার করা হয় । কিন্তু আমরা জানি না কোন বাস ভালো সার্ভিস দিচ্ছে এবং কম খরচ নিচ্ছে । এখন আমরা বর্তমান সময়ে বহুল ব্যবহৃত সেরা কিছু স্লিপার বাসের নাম সম্পর্কে জানব । নিচে তা তুলে ধরা হয়েছে ।

  • সেন্টমার্টিন ট্রাভেলস
  • টাইমস ট্রাভেলস
  • সেন্টমার্টিন হুন্ডাই
  • লন্ডন এক্সপ্রেস
  • ইউনাইটেড লিমিটেড
  • গ্রীন লাইন পরিবহন
  • রয়েল কোচ
  • এম আর পরিবহন
  • সৌদিয়া কোচ সার্ভিস
  • রিলাক্স ট্রান্সপোর্ট
  • প্রেসিডেন্ট ট্রাভেলস
  • শ্যামলী এন আর ট্রাভেলস
  • দেশ ট্রাভেলস

এখানে উল্লেখিত স্লিপার বাস গুলো মূলত ঢাকা টু কক্সবাজার প্রতিনিয়ত চলাফেরা করছে । এই বাসগুলো থেকে আপনার পছন্দের বাস বাছাই করুন এবং সেই বাসের টিকিট কাটুন । অতঃপর ঢাকা থেকে কক্সবাজার আপনার কাঙ্খিত যাতায়াত সম্পন্ন করুন ।

ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া

আমরা ইতিমধ্যে বর্তমান সময়ের বহুল ব্যবহৃত সেরা কিছু স্লিপার বাসের নাম সম্পর্কে জেনেছি যেগুলো নিয়মিত ঢাকা টু কক্সবাজার চলাফেরা করছে । এখন আমরা ওই সকল বাসগুলোর ভাড়া কত মোবাইল নাম্বার এবং যেতে কত সময় লাগে এই বিষয়ে সম্পর্কে জানব ।

আপনাদের কথা চিন্তা-ভাবনা করে আমরা একটি ছক তৈরি করেছি । অতঃপর ওই ছকে ঢাকা টু কক্সবাজার স্লিপার বাস ভাড়া সম্পর্কিত তথ্য তুলে ধরা হয়েছে ।

বাস কোম্পানি ভাড়া মোবাইল নাম্বার সময় লাগবে
টাইমস ট্রাভেলস ২,০০০ টাকা 01329-657523 ৯ ঘণ্টা ৩০ মিনিট
সেন্টমার্টিন ট্রাভেলস ১,৬০০ টাকা 01822-345326, 01738-967592 ৯ ঘণ্টা ৩০ মিনিট
সেন্টমার্টিন হুন্ডাই ১,৯০০ টাকা 01972-691340 ৮ ঘণ্টা ১৫ মিনিট
লন্ডন এক্সপ্রেস ২,০০০ টাকা 01711-000333 ৯ ঘণ্টা ৩০ মিনিট
ইউনাইটেড লিমিটেড ২,২০০ টাকা 01944-800200 ৯ ঘণ্টা
রয়্যাল কোচ ১,৬০০ টাকা 01872-723201 ১০ ঘণ্টা ১০ মিনিট
গ্রিন লাইন পরিবহন ২,৫০০ টাকা 09613316557 ৮ ঘণ্টা
এম আর পরিবহন ২,০০০ টাকা 01969-912244 ৯ ঘণ্টা ৩০ মিনিট
সৌদিয়া কোচ সার্ভিস ২,১০০ টাকা 01919-654775 ৯ ঘণ্টা ৩০ মিনিট

সর্বশেষ তথ্য অনুযায়ী বিভিন্ন অনলাইন ট্রাস্টেড সোর্সের মতে উল্লেখিত ঢাকা টু কক্সবাজার বাস ভাড়া তথ্য তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে এবং চাহিদার কথা বিবেচনা করে বাস কর্তৃপক্ষ ভাড়া যে কোন সময় কিছুটা বেশি অথবা কম করতে পারে ।

ঢাকা টু কক্সবাজার স্লিপার বাসের সময়সূচী

আমরা অনেকে জানতে চাই ঢাকা টু কক্সবাজার স্লিপার বাসের সময়সূচী সম্পর্কে । সাধারণত ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার জন্য স্লিপার বাস প্রতিনিয়ত চলাফেরা করে । এখন আমরা একটি ছকের মাধ্যমে জানব কোন বাস কখন যাত্রা শুরু করে এবং কখন আবার ফেরত আসে । একটি ছকের মাধ্যমে নিচে তা তুলে ধরা হলো ।

বাস কোম্পানি বাসের ধরন ছাড়ার সময় আসার সময়
গ্রীন লাইন স্লিপার কোচ ১০:০০ PM ০৭:০০ AM
দেশ ট্রাভেলস বিজনেস ক্লাস ০৮:০০ PM ০৫:০০ AM
সেন্ট মার্টিন পরিবহন বিজনেস ক্লাস ০৭:৪৫ PM ০৬:১৫ AM
রিল্যাক্স ট্রান্সপোর্ট বিজনেস ক্লাস ০৯:০০ PM ০৬:৩০ AM
প্রেসিডেন্ট ট্রাভেলস বিজনেস ক্লাস ১০:০০ PM ০৭:৩০ AM
শ্যামলী এন আর ট্রাভেলস ইকোনমি ক্লাস ০৭:৪৫ PM ০৬:১৫ AM

সর্বশেষ তথ্য অনুযায়ী উল্লেখিত বাসের সময়সূচি তুলে ধরা হয়েছে । তবে সময়ের সাথে সাথে এই বাসগুলো সময়সূচী পরিবর্তিত হতে পারে । তাই সর্বশেষ তথ্যের জন্য উল্লেখিত বাস গুলোর কাউন্টার নাম্বারে যোগাযোগ করে নিবেন ।

ঢাকা টু কক্সবাজার যেতে কত সময় লাগে

আমাদের মনে প্রশ্ন জাগতে পারে ঢাকা টু কক্সবাজার যেতে কত সময় লাগে । এখানে মূলত আপনি কোন ধরনের পরিবহন মাধ্যম ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাচ্ছেন তার ওপর ভিত্তি করে যাওয়ার সময় নির্ধারণ করা যায় । আমাদের আজকের মূল আলোচনার বিষয় হচ্ছে কিভাবে বাস ব্যবহার করে ঢাকা থেকে কক্সবাজার যাওয়া যায় ।

তাই আমরা ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার সময়ের পরিমাণ বাসের মাধ্যমে জানবো । সাধারণত স্লিপার বাস ব্যবহার করার মাধ্যমে ঢাকা টু কক্সবাজার যেতে ৯ ঘন্টা থেকে ১০ ঘণ্টা পর্যন্ত সময় লাগতে পারে । রাস্তায় যদি কোন সমস্যা না হয় তাহলে সঠিক সময় আপনি গন্তব্যস্থলে পৌঁছাতে পারবেন ।

ঢাকা টু কক্সবাজার দূরত্ব কত কিলোমিটার

আমরা অনেকে জানতে চাই ঢাকা টু কক্সবাজার দূরত্ব কত কিলোমিটার অথবা কত মাইল এ বিষয়টা সম্পর্কে আমাদের জেনে রাখা ভালো । আপনি যদি কখনো ঢাকা টু কক্সবাজার যান তাহলে কতটুক দূরত্ব অতিক্রম করলেন তা জানা দরকার । তাছাড়া আপনি যদি একজন স্টুডেন্ট হয়ে থাকেন তাহলেও এ বিষয়ে সম্পর্কে জানা দরকার ।

আমরা যদি কিলোমিটার হিসাব করি তাহলে ঢাকা টু কক্সবাজার দূরত্ব ৩৯৭ কিলোমিটার । আবার যদি মাইল হিসেবে বিবেচনা করি তাহলে ঢাকা টু কক্সবাজার দূরত্ব হচ্ছে ২৪৬ মাইলের বেশি । আশা করি আপনি বিষয়টি বুঝতে পেরেছেন ।

আমাদের শেষ কথা

আজকের পোস্টে আমরা ঢাকা থেকে কক্সবাজার চলাফেরা করার জন্য সেরা কিছু স্লিপার বাসের নাম সম্পর্কে জেনেছি । তাছাড়া ওই সকল বাসের সময়সূচী এবং ভাড়া তালিকা সম্পর্কে ও তথ্য তুলে ধরা হয়েছে । আপনি যদি কখনো ঢাকা টু কক্সবাজার চলাচল করতে চান তাহলে উল্লেখিত বাস গুলো ব্যবহার করতে পারেন ।

আশা করি আমার এই পোস্টটি পড়ে আপনার খুবই ভালো লেগেছে । সম্পূর্ণ পোস্টটি পড়ার পর আপনি যদি সামান্যতম উপকার পান তাহলে অবশ্যই আপনার বন্ধু-বান্ধব ও ফ্যামিলিতে পোস্টটি শেয়ার করুন । তাছাড়া আমার এই পোস্ট সম্পর্কে আপনার যদি কোন মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন । ধন্যবাদ ।

আপনার পছন্দ হতে পারে এমন আরও পোস্ট দেখুন
ঢাকা টু সিলেট বাস ভাড়া: বাসের সময়সূচী ও কাউন্টার নম্বর
ঢাকা টু সিলেট বাস ভাড়া

আমরা যাতায়াতের মাধ্যম হিসেবে সাধারণত বাস ব্যবহার করে থাকি । দেশের এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাতায়াতের জন্য বাস একমাত্র বিস্তারিত পড়ুন

চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি ও ভাড়া ২০২৬
চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি

আপনি কি চাঁদপুর থেকে ঢাকা লঞ্চের সময়সূচি ও ভাড়ার তালিকা খুঁজতেছেন? যদি আপনার উত্তরটি হ্যাঁ হয়ে থাকে তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

ঢাকা টু কুমিল্লা বাসের সময়সূচী ও ভাড়া ২০২৬
ঢাকা টু কুমিল্লা বাসের সময়সূচী

আপনি কি ঢাকা টু কুমিল্লা বাসের সময়সূচী খুঁজতেছেন? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে এসেছেন । কেননা আজকের বিস্তারিত পড়ুন

এমভি পারাবত ১৮ ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচী ও ভাড়া
এমভি পারাবত ১৮ ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচী ও ভাড়া

আমাদের অনেক ভাই ও বোন এমভি পারাবত ১৮ ঢাকা টু বরিশাল লঞ্চের সময়সূচী সম্পর্কে জানতে চান । আপনিও কি এই বিস্তারিত পড়ুন

দেশ ট্রাভেলস বাসের সকল কাউন্টারের ঠিকানা ও মোবাইল নাম্বার
দেশ ট্রাভেলস বাসের সকল কাউন্টারের ঠিকানা ও মোবাইল নাম্বার

বর্তমানে বাংলাদেশে অসংখ্য বিলাসবহুল ও দ্রুতগতির বাস রয়েছে । তার মধ্যে অন্যতম হচ্ছে দেশ ট্রাভেলস বাস । এই বাসটি অত্যন্ত বিস্তারিত পড়ুন

যশোর টু ঢাকা বাস ভাড়া ও সময়সূচী ২০২৬
যশোর টু ঢাকা বাস ভাড়া

আপনি কি যশোর টু ঢাকা বাস ভাড়া কত এ সম্পর্কে জানতে চান? আপনার উত্তরটি যদি হ্যাঁ হয় তাহলে সঠিক জায়গাতে বিস্তারিত পড়ুন

Leave a Reply

error: Content is protected !!